ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহকে বিদায় সংবর্ধনা

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ সদ্য  জনিত বদলীকৃত হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্যা বিপিএম,পিপিএম কে বিদায় সংবর্ধনা দিয়েছে। সোমবার বিকালে মাধবপুর থানার হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ উল্যা বলেন, আমি দুই বছরে হবিগঞ্জ কে আমার সবটুকু দিয়ে জেলার সকল অনিয়ম,অসঙ্গতি ও মাদক নির্মূলে কাজ করেছি। এ জেলার সবাই আমাকে সাপোর্ট করেছেন,এজন্য তিনি হবিগঞ্জ জেলাবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিদায় অনুষ্ঠানে এস আই রাব্বির সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, ট্রাফিক পরিদর্শক রমজান মিয়া,ওসি তদন্ত আমিনুল ইসলাম,চেয়ারম্যান ফারুখ পাঠান, তাজুল ইসলাম,বেনু রঞ্জন রায়, এস আই সামসুল আরেফিন,এস আই রঞ্জন পাল, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান,সাংবাদিক রোকন উদ্দিন লস্কর ও মিজানুর রহমান প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑